আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে জোর কূটনৈতিক প্রচেষ্টা

আন্তর্জাতিক ডেস্কঃ  ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে।

একজন ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন যে যুদ্ধবিরতির লক্ষ্যে যে আলোচনা চলছে তাতে বৃহস্পতিবারের মধ্যেই যা করার করতে হবে।

মিশর এই যুদ্ধবিরতির জন্য দুপক্ষের মধ্যে আলোচনা চালাচ্ছে। এই প্রচেষ্টায় সামিল হতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন কায়রোতে গেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও মধ্যপ্রাচ্যে রওয়ানা হচ্ছেন।

ফিলিস্তিনিদের দেয়া হিসেব অনুযায়ী গাজার ওপর ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর গত সাতদিনে অন্তত ১১০ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন।

এদিকে গাজা সীমান্তে ইসরাইলি বাহিনী স্থল আক্রমণ চালানোর জন্য তৈরি রয়েছে।

কায়রোতে পৌঁছানোর পর আরব লীগের প্রধান নাবিল শাথকে পাশে নিয়ে বান কি মুন অবিলম্বে সহিংসতা বন্ধ করা আহ্বান জানান এবং গাজায় ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সতর্কবাণী উচ্চারণ করেন।

“আমি সহিংসতা বন্ধের জন্য ব্যক্তিগতভাবেও আহ্বান জানাচ্ছি এবং যুদ্ধবিরতি কায়েম করার জন্য ভূমিকা রাখছি। যারা এই লড়াইয়ে হতাহত হয়েছেন তাদের জন্য আমি সমবেদনা এবং শোক জানাচ্ছি। আরব লীগের মহাসচিব আল আরাবি এবং আমি এই পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন। স্থল অভিযান বা এমন কোন কিছু – যা উত্তেজনা ও প্রাণহানি আরো বাড়িয়ে দেবে – তা থেকে সব পক্ষকেই বিরত থাকতে হবে।”

কায়রোয় আলোচকরা আজ আবার বৈঠকে বসছেন। অন্যদিকে গত গভীর রাত পর্যন্ত ইসরায়েলের মন্ত্রীরা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। [সুত্র- বিবিসি]


Top