আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


পরাগের বাবার সাথে অপহরণকারী আমীরের কথোপকথন

পরাগের বাবা: ভাই, আমার পোলাডারে মাইরেন না। অপহরণকারী: আপনার পোলারে বাঁচানোর জন্যই তো এক কোটি থ্যাইকা ৫০ লাখে আইলাম। আপনার পোলারে কিছুই করা হয়নি। — আমি কি একা আমু? — বুঝেন না, একা আইবেন কি না। পারলে জামাকাপড় রাইখ্যা আয়েন। — কোন দিকে যামু? -দেখবেন, ডান দিকে একটা রাস্তা গ্যাছে। হেই রাস্তায়। গাড়ির লাইট বন্ধ কইরা দুই-তিনডা হর্ন দিবেন। ছয় বছরের শিশু পরাগকে অপহরণের পর তার বাবা বিমল মণ্ডলের সঙ্গে এভাবেই ফোনে কথা বলেন অপহরণকারী চক্রের প্রধান আমির আলী। র‌্যাব-গোয়েন্দাদের হাতে এই কথোপকথনের রেকর্ড আছে। এর একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে অপহরণকারী দলের নেতা আমিরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এই আমির রাজধানীর অদূরে কেরানীগঞ্জের উঠতি সন্ত্রাসী হিসেবে এত দিন পুলিশের কাছে পরিচিত ছিল। পরাগ অপহরণের পর এই নামটি এখন আতঙ্ক। তবে আমির সম্পর্কে পুলিশের কাছে তথ্য আছে খুব কমই। [সুত্র- বিটি/এমটি]


Top