আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


জামায়াত-শিবিরই নয়, নিরীহ লোকদের ওপরও নির্যাতন চালাচ্ছে সরকার

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সংসদে জানিয়েছেন, দেশের কারাগারগুলোতে ৬৪ হাজার কারাবন্দী রয়েছেন। অথচ কারাগারের ধারণক্ষমতা ৩৩ হাজার। অতিরিক্ত এসব বন্দীর অধিকাংশই রাজনৈতিক নেতাকর্মী, যাদেরকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ ফাঁসির আসামিদের শাস্তি মওকুফ করে দেয়া হচ্ছে।’’

মির্জা ফখরুল আরো  বলেন, “এক দলীয় শাসন কায়েমের লক্ষ্যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সরকার। এ উদ্দেশ্যে তারা শুধু গণতান্ত্রিক প্রতিষ্ঠানই ধ্বংস করেনি, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে।’’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘সরকার বিরোধী মতকে নিশ্চিহ্ন করার জন্য শুধু জামায়াত-শিবিরই নয়, নিরীহ লোকদের ওপরও নির্যাতন চালাচ্ছে সরকার। এভাবে বিরোধী দল নির্মূল করে তারা একদলীয় শাসন কায়েম করতে চায়।’’ সরকারের ফ্যাসিবাদী আচরণে গোটা জাতি আতঙ্কিত বলে তিনি মন্তব্য করেন। [ টাইমস/১৫/না/ট]


Top