আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


টেস্ট মেজাজে নাঈম, শক্ত অবস্থানে বাংলাদেশ

টাইমস স্পোটস – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ৪৫৫ রান করেছে বাংলাদেশ।

এক প্রান্তে নাসির হোসেন ৩৩ ও অন্য প্রান্তে মাহমুদুল্লাহ রিয়াদ ৪২ রানে ব্যাট করছেন।

সাজঘরে ফিরে গেছেন মুশফিকুর রহিম (৪৩), নাঈম ইসলাম (১০৮) ও সাকিব আল হাসান (৮৯)।

বৃহস্পতিবারের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান যোগ করে বাংলাদেশ। দ্বিতীয় সেশনে সাকিবের উইকেট হারিয়ে যোগ করে আরো ৯৭ রান।

ব্যক্তিগত ২৬ রানে রবি রামপলের বলে একটা সুযোগ দিয়েছিলেন সাকিব। উইকেটরক্ষকের কাছে ক্যাচ দিয়েও ‘নো’ বলের কল্যাণে বেঁচে যান টেস্ট র‍্যাংকিং শীর্ষ এই অলরাউন্ডার।

রামপলের বলেই শেষ পর্যন্ত সাকিব সাজঘরে ফিরলে চতুর্থ উইকেটে নাঈমের সঙ্গে তার ১৬৭ রানে রেকর্ড জুটি ভেঙ্গে যায়। আগের রেকর্ডটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ছিল। ২০০৪ সালের জুনে কিংস্টনে হাবিবুল বাশার সুমন ও মানজারুল ইসলাম রানা গড়েছিলেন ১২০ রানের জুটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। সে সময় নাঈম ২৭ ও সাকিব ১৬ রানে ব্যাট করছিলেন।

এর আগে দ্বিতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার সময় অতিথিরা ৪ উইকেটে ৫২৭ রানে ইনিংস ঘোষণা করে। [এমটি/বিটি/০৫:০০]


Top