আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


দীর্ঘক্ষণ বসে থাকা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়

দীর্ঘ সময় ধরে বসে থাকা ডায়াবেটিস, হৃদরোগ এমনকি মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। সম্প্রতি গবেষকরা এমন কথাই বলেছেন।
সোমবার ‘ডায়াবেটোলজিয়া’ জার্নালে ১৮টি গবেষণা বিশ্লেষণ করে একথা বলা হয়। প্রায় আট লাখ মানুষের ওপর গবেষণাগুলো চালানো হয়।
যুক্তরাজ্যের লিসেস্টার অ্যান্ড লাফবারাফ ইউনিভার্সিটির গবেষকরা আরো জানান, এমনকি ব্যায়াম করলেও দীর্ঘক্ষণ বসে থাকায় স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
কেউ দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার চেয়ে নড়াচড়া করলে স্বাস্থ্যের জন্য ভাল বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।
গবেষকরা বলেন, আধুনিক জীবনে টেলিভিশন দেখা, গাড়িতে বসে থাকা বা কম্পিউটারের সামনে বসে থাকা সর্বত্রই দেখা যায়।
আর এ বিষয়টিতে ভারসাম্য আনতে অনেকেই এখন ব্যায়ামাগারে ছুটছেন।
তবে দীর্ঘক্ষণ বসে কাজ করে ব্যায়ামাগার বা সাঁতার কাটতে ছোটা সোফায় টানটান হয়ে শুয়ে পড়ার চেয়ে ভাল। কিন্তু তারপরও ঝুঁকি রয়ে যায় বলে জানান গবেষকরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!