আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ইবি উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগ দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বুধবার মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। মানববন্ধন চলাকালে আধঘণ্টা খুলানা-কুষ্টিয়া মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আধঘণ্টার মানববন্ধন হয়। শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক এবং অর্ধশত কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।  এরপর বেলা সাড়ে ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আবার মানববন্ধন ও সমাবেশ করেন।  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এম এয়াকুব আলীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ সভাপতি অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক তোজাম্মেল হোসেন, অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক আলীনুর রহমান প্রমুখ।  বক্তারা বিশা¦বিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে দুর্নীতি ও বাণিজ্য হয়েছে দাবি করে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।  তারা বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতির অবসান ঘটিয়ে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন।


Top