আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


ফাঁসির দাবিতে অনড় শাহবাগ

একাত্তরের ঘাতক জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে ক্ষোভেবিক্ষোভে উত্তাল দেশ। এরই অংশ হিসেবে কসাই খ্যাত কাদের মোল্লার প্রতিঘৃণা প্রকাশ করে তার ফাঁসির দাবি উঠেছে রাজধানীর শাহবাগ চৌরাস্তায় সমেবততরুণদের কণ্ঠে।

তরুণদের বিক্ষোভে যে প্রত্যয় রয়েছে তা যেন বিষম বিস্ময়।এটি তরুণদের জন্য আর একটি যুদ্ধ। কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগমোড়ের আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমানশিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল বের করেনবিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।তাদের সঙ্গে যোগদেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সংস্কৃতি কর্মী, রাজনীতিক সহ বিভিন্ন পেশার মানুষ। মিছিলে সবাইশ্লোগান দেন-’যুদ্ধাপরাধের রায়, ফাঁসি ছাড়া অন্য কোনো সাজা নয়’। মিছিলটিচারুকলা থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগেমিলিত হয়।জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাতে না খেয়ে আন্দোলন চালিয়ে যেতে ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা।রাত সাড়ে বারটার দিকে তারা এ ঘোষণা দেন। সম্মিলিত ছাত্র জনতা এ প্রস্তাবে সমর্থন দিয়েছে। দেখা গেছে, রাত যতই গভীর হচ্ছে শাহবাগ এলাকা ততই উত্তাল হয়েউঠছে। বিভিন্নস্থান থেকে জনতার মিছিল এসে আন্দোলনে সংহতি প্রকাশ করছে।

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশত্ববোধক ও গণসঙ্গীত পরিবেশন করছে। এছাড়াশাহবাগের সড়ক দ্বীপে বসানো হয়েছে দুটি বড় পর্দা। এতে দেখানো হচ্ছেমুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ডকুমেন্টরি ও একাত্তরের ঘটনাবহুল চিত্র।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!