আজ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল থেকে নেশগ্রস্থ তিন ছাত্রলীগ কর্মী আটক

মদ্যপান রত অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের অতিথি কক্ষ থেকে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রাত দশটার দিকে দিকে প্রীতিলতা হল থেকে তাদের আটক করা হয়।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা বাংলাদেশটাইমস.নেট প্রতিবেদককে জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে  আটককৃতরা প্রীতিলতা হলের সামনের নেশাগ্রস্থ অবস্থায় মাতলামি করছিল।

থানা সুত্রে জানা যায়, আটককৃতরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের মনিরুল ইসলাম সোহান,ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৩য় বর্ষের নাহিদ পারভেজ ও চারুকলা ইনস্টিটিউট ১ম বর্ষের রনি সরকার।

ছাত্রিরা ভয়ে আতঙ্কিত হয়ে হল প্রভোস্টকে খবর দেয়। প্রভোস্টকে দেখে তারা দ্রুত স্থান ত্যাগ করে। প্রভোস্ট চলে যাওয়ার পর তারা আবার হলের অতিথি কক্ষে ডুকে পড়ে।    পরবর্তীতে ছাত্রলীগ কর্মীরা ছাত্রী হলের ভেতরের দিকে যেতে চাইলে হলের প্রভোস্টসহ ছাত্রীরা তাদেরকে অতিথি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায়।

 

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশটাইমস.নেট 


Top