আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


সিরাজগঞ্জে দুই ওসি সহ আহত ১৫, আটক ৭

 জামায়াতের ডাকা হরতাল সিরাজগঞ্জে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। বুধবার সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল-বনপাড়া সড়কের চড়িয়ায় পুলিশ ও জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষে ২ ওসিসহ ১০ পুলিশ ও ৫ জামায়াত-শিবির কর্মী আহত হয়েছে।

জামায়াত নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

জামায়াত নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় সংঘর্ষে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ ও সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা সহ উভয় থানার অন-ত ১০ পুলিশ সদস্য এবং ৫ জামায়াত-শিবির কর্মী আহত হয়। পরে পুলিশ ৭ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করে। আহত পুলিশ সদস্যদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরতালে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাস স্টান্ড থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে রিক্সা-ভ্যান ও সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!