আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী

undefined

গতকাল হরতালের সময় পুলিশ ও ছাত্রলীগের হামলায়  দলীয় নেতা-কর্মী হত্যার প্রতিবাদ, ‘বিতর্কিত’ ট্রাইব্যুনাল বাতিল ও কাদের মোল্লাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে’ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে জামায়াতে ইসলামী।
বুধবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এছাড়া শুক্রবার দোয়া দিবস পালন করা হবে বলেও জানানো হয়েছে।

রফিকুল ইসলাম খান আরো বলেন, “সরকার জনগণের দাবি উপেক্ষা করে কাদের মোল্লাকে মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের নির্দেশনায় ঘোষিত রায় জনগণ প্রত্যাখ্যান করে ও জামায়াত আহুত হরতাল পালনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে।”

তিনি কাদের মোল্লার রায় সম্পর্কে বলেন  “আবদুল কাদের মোল্লার মামলায় প্রদত্ত রায়ে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে। ১৩২ পৃষ্ঠার এ রায়ে জামায়াতকে জড়িয়ে যে সব মন্তব্য ও বক্তব্য রাখা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!