আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ক্রমশ বন্ধ হয়ে আসছে ইউরোপের বাজার

 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে বাংলাদেশের রপ্তানি কমে যাচ্ছে৷ এর প্রভাব পড়ছে তৈরি পোশাক খাতে৷ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশিস বোস অবশ্য এ কথা স্বীকার করার পর জানিয়েছেন, এতে দেশের মোট রপ্তানি আয় কমেনি৷

বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় বাজার ইউরোপের দেশগুলো৷ কিন্তু সাম্প্রতিক সময়ে ঐ সব দেশে রপ্তানি কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করার মতো৷ গেল বছরে যেখানে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ২০,৬৮৯.৭ কোটি টাকা, সেখানে তার আগের বছর মোট রপ্তানির পরিমাণ ছিল ২১,২৪০.২০ কোটি টাকা৷

অর্থাৎ, যেখানে ইউরোপের বিভিন্ন দেশে বাংলদেশের রপ্তানি বাড়ার কথা সেখানে প্রায় ৬০০ কোটি টাকার রপ্তানি কমেছে৷ আর এর জন্য বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সুভাশিস বোস দায়ী করেন ইউরোপের অর্থনৈতিক মন্দাকে৷ সেখানকার মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে বলে মন্তব্য করেন তিনি৷

এর প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে৷ কারণ, ইউরোপে বাংলাদেশের প্রধান রপ্তানিজাত পণ্য তৈরি পোশাক৷ সুভাশিস বোস বলেন, বিলাসবহুল গার্মেন্টস পন্য এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সত্য, তবে দৈনন্দিন তৈরি পোশাকের চাহিদা কমেনি৷

অন্যদিকে, বাংলাদেশের আরেকটি রপ্তানিপণ্য চিংড়ি আন্তর্জাতিক বাজারে চ্যালেঞ্জের মুখে পড়েছে৷ কারণ, ভারতসহ বিভিন্ন দেশ কম খরচে নতুন ধরণের চিংড়ি উৎপাদন করায় প্রতিযোগিতায় মার খাচ্ছে বাংলাদেশের চিংড়ি৷ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে বাংলাদেশকে আবার নতুন করে ভাবতে হবে৷


Top