আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


শুল্ক ফাকির অভিযোগে বেনাপোলে ১৪ টি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স বাতিল

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শুল্ক ষ্টেশনে রাজস্ব ফাকি ,দূর্নিতি ও অনিয়মের অভিযোগে বেনাপোল কাষ্টম হাউজ ১৪টি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স সাময়িক বাতিল করেছে।

বেনাপোল কাষ্টম হাউজের লাইসেন্সিং বোর্ডের চেয়ারম্যান যুগ্ন কমিশনার ফায়জুর রহমান জানান,  দেশের বিভিন্ন শুল্ক ষ্টেশনে রাজস্ব ফাকি, দূর্নিতি ও অনিয়মের অভিযোগ থাকলে সে সকল লাইসেন্স বাতিল করা হয় এবং সকল শুল্ক ষ্টেশনকে অবগত করা হয় অভিযুক্ত লাইসেন্স সাময়িক বাতিল করার জন্য। সে ধারাবাহীকতায় বেনাপোল কাষ্টম হাউজে ১৪টি সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স এর বিরুদ্ধে অভিযোগ থাকায় কাষ্টম এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০০৯ এর ধারা ১৮ অনুযায়ী ১৪টি লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। বাতিলকৃত লাইসেন্সের মূল কপি এ দপ্তরের লাইসেন্স শাখায় সাত দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ  দেয়া হয়েছে। বাতিলকৃত লাইসেন্স গুলি হলো, মেসার্স হুদা এন্টারপ্রাইজ, মৌসুমী এন্ড জয়, আহাদ এন্টারপ্রাইজ, ওভারসিজ ট্রেডিং কর্পোরেশন, তানভীর এন্টার প্রাইজ, আল মদিনা ট্রেডিং, শপিক এন্ড ব্রাদার্স (প্রাঃ) লিঃ, আজাদ ক্লিয়াফোর্ড এজেন্সী, সুলতান এন্টারপ্রাইজ, ইসলাম ব্রাদার্স এন্ড কোং, আল মামুন এন্টার প্রাইজ, বিএম কর্পোরেশন।


Top