আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ব্যারাকে ফিরেছে বিজিবি

কাদের মোল্লার রায়ের পর শিবির টানা দ্বিতীয় দিন হরতাল ডাকলে ভাঙচুর, বোমাবাজি, অগ্নসংযোগ ঠেকাতে রাজধানীতে বিজিবি তলব করা হয়। মুলত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য বিজিবিকে রাস্তায় নামানো হয়।

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকায় জওয়ানদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বিজিবিকে শুরুতে সংসদ ভবন এবং শাহবাগ এলাকায় অবস্থান নিতে দেখা যায়।

বিজিবির সূত্রে জানায়, হরতালে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তার জন্য বিজিবি সদস্যদের নামানোর জন্য সোমবারই সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান করে জামায়াত বুধবার আবারও হরতাল ডাকলে সন্ধ্যায় ৬ প্লাটুন বিজিবি মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় সরকার।

রাতভর সংসদ ভবন এবং শাহবাগ এলাকায় অবস্থান মোতায়েন থাকার পর বুধবার সকাল সাতটার দিকে আবারও ব্যারাকে ফিরে যায় তারা।

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশটাইমস.নেট 


Top
error: Content is protected !!