আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


প্যারিসে ট্রাউজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার

এখন থেকে প্যারিসের নারীরা এবার তাদের ইচ্ছে মতো ট্রাউজার পরে রাস্তায় বের হবার সুযোগ পাবেন। ফ্রান্সের সরকার প্রায় ২০০ বছরের বেশি সময়ের নিষেধাজ্ঞা  প্রত্যাহার করার পর গত সোমবার থেকে তারা এ সুযোগ পেলেন। টেলিগ্রাফ জানিয়েছে গত ৩১ জানুয়ারি ফরাসি নারী অধিকার বিষয়ক মন্ত্রী নাজাত ভ্যালাড-কেলকাসেম ফরাসি রাজধানীতে ট্রাউজার পরার অপরাধে নারীদের আটক করার রাস্তা বন্ধ করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। পুরনো আইনে প্যারিসে একজন নারীকে পুরুষের মতো ট্রাউজার পরতে হলে পুলিশের কাছ থেকে পূর্বানুমতি নিতে হতো। নতুবা তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়া হতো। ১৮৯২ এবং ১৯০৯ সালে এ আইনে সংশোধন এনে নারীদের ট্রাউজার পরার অনুমতি দেয়া হয়েছিল। তবে এটা শুধু বাইকেল বা ঘোড়ায় আরোহন করার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এ আইন সংশোধনের ব্যাপারে দাবি তোলা সত্ত্বেও একে অগ্রিিাধকার না দিয়ে বহাল ছিল। গত জুলাই মাসে পালামেন্টের একজন সিনিয়র সদস্য এ আইন ফ্রান্সের বর্তমান অবস্থার সঙ্গে অসঙ্গতি পূর্ণ বলে উল্লেখ করে সংশোধনের দাবি তোলার পর নারী অধিকারমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেন।


Top
error: Content is protected !!