আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


আহমাদিনেজাদ মহাশূন্যে যেতে প্রস্তুত

মহাশূন্যে একটি বানর পাঠানোর এক সপ্তাহ পর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, দেশের প্রথম মহাশূন্য অভিযানকারী হিসেবে মহাশূন্যে যেতে তৈরি আছেন তিনি।  ইরানের মেহর বার্তা সংস্থা গত সোমবার এ খবর জানিয়েছে। তেহরানের মহাশূন্য অভিযান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে আহমাদিনেজাদ বলেছেন, ইরানের পক্ষ থেকে মহাশূন্যে পাঠানো মানব হিসেবে আমি তৈরি আছি। মহাশূন্যে মানুষ পাঠানোর অংশ হিসেবেই ইরান গত সপ্তাহে সেখানে একটি বানর পাঠিয়েছে। বানরসহ ইরানের নভোযানটি নিরাপদে মহাশূন্যে ১২০ কিলোমিটার পথ অতিক্রম শেষে পৃথিবীতে ফিরে এসেছে বলে জানা গেছে।  আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেছেন, ইরানের হাজার হাজার বৈজ্ঞানিকের নিবেদিত পরিশ্রম এবং প্রচেস্টার ফলেই মহাশূন্যে প্রাণী পাঠানো সম্ভব হয়েছে। ২০০৯ সালে ইরান প্রথমবারের মতো দেশে তৈরি উপগ্রহ মহাশূন্যে পাঠিয়েছিল।


Top