আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


চট্টগ্রামে শিবির-পুলিশ- ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামে শিবির-পুলিশ- ছাত্রলীগ ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই পথচারী ও দুই শিবির কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর আগ্রাবাদের বাদামতলীতে এ ঘটনা ঘটে।

হরতালের সমর্থনে জামায়াত-শিবির বাদামতলী এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিলকারীরা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এতে পুলিশ বাধা দিলে শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

পরে সংঘর্ষে ছাত্রলীগও অংশ নেয়। ত্রিমুখী সংঘর্ষে ব্যাপক গুলি বিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আরো ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রত্যক্ষদর্শী বেসরকারি চাকুরীজীবী নাম না প্রকাশা করা শর্তে বাংলাদেশটাইমস.নেট’কে জানান শিবির মিছিল বের করলে পুলিশ ও ছাত্রলীগ একযোগে শিবিরের উপর হামলা চালায়।

অন্য এক সুত্রে জানা যায়,নিহতদের দু’জন ইয়ং ওয়ানের শ্রমিক কর্মচারী।

 


Top
error: Content is protected !!