আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মঙ্গলবার বিকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

অবরোধের ঘটনায় দায়ের করা মামলায় গত ১০ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরে একে একে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। নতুন মামলায় গ্রেপ্তার এড়াতে হাইকোর্টেরও শরণাপন্ন হন তিনি। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার।

গত নয় মাসে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে এ পর্যন্ত  আটটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ১৬ মে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। ২৯ এপ্রিল হরতালের দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেয়া এবং সচিবালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা দু’টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় সেসময়।


Top