আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


রায়ের প্রতিবাদে মিছিল, চট্টগ্রামে পুলিশ-জামায়াত সংঘর্ষে নিহত ১

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে দায়ের করা পাঁচ ও ছয় নম্বর অপরাধে তাকে এ দণ্ড দেয়া হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার বেলা ১১ টায় এ রায় ঘোষণা করেন। তবে ট্রাইব্যুনাল-২ এর এজলাস ছোট হওয়ায় ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করা হয়।

রায়ের  প্রতিবাদে  চট্টগ্রামের সিটি গেইট সংলগ্ন অলংকার মোড়ে  শিবিরের মিছিলে, পুলিশ এবং জামায়ত শিবিরের মধ্যে সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হাবিবুর রহমান  একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে অলংকার মোড়ে হঠাৎ হরতাল সমর্থনকারীরা একটি মিছিল বের করে পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। তাদের বাধা দিতে চাইলে পুলিশের উপর চড়াও হয় তারা। এসময় দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে একজন মারা যায়।’

এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে। মিছিল থেকে অলংকার মোড়ে পুলিশ ফাঁড়িতে ত্রিমুখী হামলা শুরু হয়।

এসময় পুলিশ ও জামায়াত-শিবিরের কর্মীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এর এক পর্যায়ে গুলিতে একজন গুরুতর আহত হন।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে পুলিশ সূত্রে জানা গেছে

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!