আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


আব্দুল কাদের মোল্লা নির্দোষ। তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে অন্যায়ভাবে

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের প্রতিক্রিয়ায় দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির  জাফর সাদেক দাবি করেছেন, আব্দুল কাদের মোল্লা নির্দোষ। তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে অন্যায়ভাবে।
মঙ্গলবার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়া নতুন  বাংলাদেশটাইমস.নেট’কে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা এ রায় মানি না। কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশ পেলে আমরা এ ব্যাপারে পরবর্তী কর্মসূচি গ্রহণ করবো।”

তিনি জানান, জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চট্টগ্রামে সর্বাত্মক পালিত হচ্ছে। হরতাল চলাকালে পুলিশ জামায়াত-শিবির কর্মীদের ওপর গুলি চালিয়েছে।

 

 [বাংলাদেশটাইমস.নেট/এমআর/চট্টগ্রাম] 


Top