আজ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি    
 


পল্টনে ১০টি ককটেল বিস্ফোরণ

 

 

সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীর পল্টন টাওয়ার গলির মুখে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতকারীরা।

সকাল সোয়া ১০টার দিকে তারা গলিত ভেতর থেকে আকস্মিকভাবে রাস্তায় এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। সঙ্গে সঙ্গে পল্টন থানার ওসি গোলাম সরোয়ারের নেতৃত্বে ৩০-৩৫ জন পুলিশ ধাওয়া দিলে তারা দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পর বিজয়নগর মোড় থেকে পুলিশের একটি দল ফাঁকা ফায়ার করতে করতে ঘটনাস্থলে এসে  পৌছে।

এ ব্যাপারে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

জামায়াতের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।  দলটির নেতা কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় রায় ঘোষণা করা হবে মঙ্গলবার। এর প্রতিবাদে তারা হরতালের ডাক দিয়েছে।


Top