আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


মঙ্গলবার জামায়াতের দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

hartal-300x188.jpg 14

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় দলের নেতা আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার দিন মঙ্গলবার দেশব্যাপী হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশে গঠিত ট্রাইব্যুনাল সরকার নির্দেশিত ছকে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় প্রদান করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হলো।

বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, বিতর্কিত ট্রাইব্যুনালের রায়ে যদি সরকারের নীলনকশার শাস্তির বিধানের কোনো প্রতিফলন ঘটে, তাহলে মঙ্গলবারের হরতাল বর্ধিত হয়ে পরদিন ৬ ফেব্রুয়ারি থেকে লাগাতার হরতাল কর্মসূচি অব্যাহত থাকবে।


Top
error: Content is protected !!