আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


নিঃসঙ্গতা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে : নতুন গবেষণা

 

নিঃসঙ্গতাকে হালকাভাবে না নেয়ার আহ্বান জানিয়েছেন একদল গবেষক। তারা বলেছেন,নিঃসঙ্গতা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে যা মানুষের স্বাস্থ্যহানির কারণ হয়ে উঠতে পারে। নতুন এক চিকিত্‌সা সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এ চিকিত্‌সা সমীক্ষায় গবেষকরা দেখতে পেয়েছেন,নিঃসঙ্গতা  শরীরে এক জাতের আমিষের উত‌্পাদন বাড়িয়ে দিতে পারে। ফলে দেখা দিতে পারে প্রদাহ বা ঘটাতে পারে হৃদরোগ। টাইপ টু ডায়াবেটিস, আর্থরাইটিস বা সন্ধিবাত এবং অ্যালজাইমার ডিজিজও দেখা দিতে পারে একই কারণে। সেইসঙ্গে শরীর নাজুক হয়ে পড়তে পারে, দৈহিক তত্‌পরতা কমতে পারে এবং দেখা দিতে পারে অকাল বার্ধক্য।

আগের গবেষণায় দেখা গেছে, দুর্বল সামাজিক সম্পর্কের সঙ্গে অকাল মৃত্যুসহ আরো অনেক মারাত্মক স্বাস্থ্য সংকটের সম্পর্ক আছে।  ওহিও বিশ্ববিদ্যালয়ের বিহেভিওহরাল মেডিসিন রিসার্চের পোস্টডক্টোরাল গবেষক লিসা জারেমকা এ সব কথা বলেন।

নিঃসঙ্গতা ও সামাজিক সম্পর্ক স্বাস্থ্যের ওপর কতোটা প্রভাব ফেলে মূলত তা বোঝার জন্যেই এ ধরণের গবেষণার একান্ত প্রয়োজন রয়েছে। এটি বোঝা গেলে এক ধরণের বিরূপ প্রতিক্রিয়া ঠেকানোর রাস্তাও হয়ত খুঁজে পাওয়া যাবে বলে জানান লিসা জারেমকা।

রেডিও তেহরান

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!