আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


রাজশাহী ও রংপুর বিভাগে সোমবার হরতাল

রাজশাহী বিভাগের ৮ জেলা ও রংপুর বিভাগের ৮ জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, দৈনিক আমার দেশ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এ হরতালের ডাক দেন দুই বিভাগের বিএনপি  নেতাকর্মীরা।
রোববার বেলা ১২টায় রাজশাহীর সাহেব বাজার এলাকার বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ হরতালের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিনু, রশিদুল ইসলাম দুলালসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে রোববার দুপুরে রংপুরের হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে হরতালে ঘোষণা দেয়া হয়েছে।
এদিকে রংপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার দুপুরে মিছিল করেছে জেলা বিএনপি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে পরিণত হয়।
এ সময় হরতাল সমর্থনে বক্তব্য দেন রংপুর জেলা আহ্বায়ক মোজাফফর হোসনে, যুগ্ম আহ্বায়ক সামসুর জামান সামু, যুবদল সভাপতি রইচ অহম্মেদ, সাধারণ সম্পাদক আনিছুর জামান লাকু প্রমুখ।
উভয় সমাবেশে বক্তারা হরতালে বাধা না দেয়ার আহ্বান জানান। সেই সঙ্গে সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাজশাহী ও রংপুরে উল্লিখিত দাবিতে রংপুর মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু এ হরতালের ডাক দেন। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগেরে সকল জেলার নেতারা উপস্থিত ছিলেন।


Top