আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


চাঁপাই সীমান্তে তরুণকে অপহরণ বিএসএফের

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত থেকে এক তরুণকে অপহরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা ইউএনবি জানিয়েছে, অপহৃতের নাম তোজাম্মল হোসাইন (২০)।

স্থানীয়রা জানান, ভোররাত চারটার দিকে স্থানীয় ৭/১ সীমান্ত খুটির কাছে গরু আনতে যায় তোজাম্মল। এ সময় নিমিতা সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মানজুরুল আলাম অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Top