আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


নেপালের বিরোধী দলগুলোর নির্বাচন প্রত্যাখানের হুমকি


নেপালে আগামী মে মাসে সাধারণ নির্বাচনের পরিকল্পনা প্রত্যাখান করেছে দেশটির প্রধান বিরোধী দলগুলো। তারা সরকারের বিরুদ্ধে আবারো রাজপথে নামার হুমকি দিয়েছে।

দেশটিতে চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আগামী মে মাসেই সাধারণ নির্বাচন আয়োজন করা হবে, নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই বুধবার এ ঘোষণা দেওয়ার একদিন পরেই তা প্রত্যাখান করলো বিরোধী দলগুলো।

বামপন্থী ইউএমএল (ইউনিফাইড মার্ক্সিস্ট নেনিনিস্ট) পার্টির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেছেন, “নির্বাচনের ঘোষণা একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়।”

ক্ষমতাসীন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মাধব কুমার নেপাল। তিনি বলেন, “ এটি একটি তত্বাবধায়ক সরকার। এর আইনি গ্রহণযোগ্যতা নিয়েই গুরুতর প্রশ্ন রয়েছে। এ সরকারের মাধ্যমে কিভাবে নির্বাচন হবে?”

জাতীয় সরকার গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মাধব কুমার নেপাল।

সূত্র : রয়টার্স, ইয়াহু নিউজ।


Top