আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


সিরিয়াকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র


লেবাননে হিজবুল্লাহর অস্ত্র সরবরাহ বন্ধ করতে সিরিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সিরিয়ায় ইসরাইলের হামলার পর যুক্তরাষ্ট্রের এ হুঁশিয়ারি অনেকটাই বিতর্কিত।

সিরিয়া দাবি করছে, দেশটির রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক গবেষণা কেন্দ্রে বুধবার হামলা চালায় সিরিয়া।

অপরদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দাবি করছে লেবাননে অস্ত্র বহনকারী লরিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

তবে, হামলার বিষয়ে ইসরাইল এখনও কিছু না বললেও এর কঠোর সমালোচনা করেছে রাশিয়া এবং ইরান।
এর হামলার পর জাতিসংঘে লিখিত অভিযোগ করেছে সিরিয়া। দেশটি দাবি করেছে নিজেদের নিরাপত্তার স্বার্থে সামরিক শক্তি বৃদ্ধির অধিকার তার রয়েছে।

সামরিক গবেষণা কেন্দ্রে ইসরাইলের হামলায় কমপক্ষে দু’জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে বলে জানায় সিরিয় সেনাবাহিনী।

বিবিসিকে দেওয়া এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য এসএ-১৭ অস্ত্র বহনকারী যানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তবে, এ মন্তব্যের সাথে একমত প্রকাশ করেনি ইসরাইল।

সম্প্রতি দেশটিতে সরকার ও বিরোধীদের সহিংসতায় বন্ধ রয়েছে সব ধরণের উন্নয়ন কর্মকাণ্ড। প্রায় দু’বছর ধরে চলতে থাকা সহিংসতায় ষাট হাজারেরও বেশি লোক নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!