আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


বগুড়ায় সংঘর্ষের ঘটনায় দুটি মামলা


বগুড়ায় বৃহস্পতিবার হরতাল চলাকালে আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজ এবং সাতমাথা মোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে এই মামলা করে।

এর একটিতে আযিযুল হক কলেজের ঘটনায় জামায়াত-শিবিরের ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়।

সাতমাথা মোড়ের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১ হাজার ৪শ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৩ জনের মধ্যে প্রশাসনের উদ্যোগে শুধু রোহানীর দাফনের ব্যবস্থা করা হয়। অপর দু’জন আব্দুল্লাহ ও মিজানের লাশ পুলিশ পাহারায় গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে, জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত জামায়াত-শিবিরের মোট ৩৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বগুড়া সদর থানা পুলিশ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!