আজ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতেই খালেদার নিবন্ধ: মওদুদ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘বিনপিকে নয় বাংলাদেশের গণতন্ত্র বাঁচাতে ওয়াশিংটন টাইমসে নিবন্ধ লিখেছেন বিরোধী দলীয় নেত্রী বেগম খলেদা জিয়া।’

ওয়াশিংটন টাইমসে প্রকাশিত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিবন্ধ নিয়ে বৃহস্পতিবার সংসদে সরকার দলীয় মহাজোটের মন্ত্রী ও সংসদ সদস্যদের সমালোচনার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনের সড়কে শুক্রবার দুপুরে এক বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।


Top