আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গাংনীতে ৪ বিএনপির নেতা জামিনে মুক্ত; সম্বর্ধনা প্রদান

সদ্য কারামুক্ত গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু সহ ৪ জন নেতা কর্মি জামিনে মুক্তি পাওয়ায় তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত বিএনপি নেতা হলেন, বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,বিএনপি নেতা জাফর আকবর,আঃ কুদ্দুস ও কামরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক।

প্রধান অতিথী ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন এমপি। এসময় যুবদল সভাপতি আক্তার হোসেন,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক লাইলা আরজুমান বানু পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক, বিএনপি নেতা ও গাংনী পৌর কাউন্সিলর আব্দুল্লাহ হিল মারুফ পলাশ, আক্তারুজ্জামান,যুবদল নেতা মকবুল হোসেন মেঘলা,ছাত্রদল নেতা আব্দুল হান্নান ও সুজন কবির প্রমুখ।

মেহেরপুর ২ গাংনী আসনের এমপি আমজাদ হোসেন বলেন,বিএনপির নেতা কর্মিদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।

এখন সময় এসেছে সকল নেতা কর্মি একত্রিত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন,জেল জুলুম করে বিএনপির নেতা কর্মিদের দমানো যাবেনা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!