আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


ইরানের মারাত্মক হুঁশিয়ারি ইসরাইলকে

সিরিয়ার ওপর হামলা চালানোর জন্য ইসরাইলকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

বুধবার সিরিয়ার সামরিক কেন্দ্রে ইসরাইলি বাহিনীর বিমান হামলা চালানোর পর এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ইরান এ হুঁশিয়ারি উচ্চারণ করল।ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বৃহস্পতিবারবলেছেন, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা এবং ইসরাইল যে সিরিয়ায় একই লক্ষ্যঅর্জন করতে চাইছে তা এক ন্যাক্কারজনক হামলার মধ্যদিয়ে পরিষ্কার হয়ে গেছে। এধরনের হামলার বিরুদ্ধে কার্যকর ও বাস্তব পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘমহাসচিব বান কি মুনের প্রতি আহবান জানান তিনি।

আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, সিরিয়া প্রসঙ্গে যারা সব সময় কঠোর ভূমিকানেওয়ায় তাদেরকে এবার তেল আবিবের হামলার বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলকঅবস্থান নিতে হবে। এছাড়া তাদেরকে আঞ্চলিক নিরাপত্তার বিষয়কেও অগ্রাধিকারদিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!