আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


খালেদার বক্তব্য দেশদ্রোহিতার শামিল: আওয়ামী লীগ

undefined

বাংলাদেশের ‘গণতন্ত্র রক্ষায়’ আমেরিকাকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ওয়াশিংটন টাইমসে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা দেশদ্রোহিতার শামিল বলে মনে করছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেল দলের সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যাখলয়ে বিরোধী দলের নেতার বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, “খালেদা জিয়া শুধুমাত্র ক্ষমতায় আসার লোভে দেশে বিদেশীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।তিনি যে ভাষায় দেশের গার্মেন্টস শিল্পসহ সার্বিক অর্থনীতির ওপর চাপ প্রযোগের আহ্বান জানিয়েছেন, দেশের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তিনি দেশকে বিদেশেীদের হাতে তুলে দিতে চান।”

আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন টাইমসের মতামত পাতায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের ‘গণতন্ত্র রক্ষায়’ আমেরিকাকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। লেখাটি ৩০ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে সরকার বা দলের পক্ষ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “দেশ ও দেশের অর্থনীতির বিরুদ্ধে যে বা যারা অবস্থান নেবে তারা যেই হোক না কেন, দেশ ও দেশের অর্থনীতি রক্ষায় তাদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নেয়া হবে।”

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, “জাতিসংঘের মহাসচিবসহ বিশ্ব নেতারা যখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসা করছেন তখন খালেদা জিয়া প্রধান বিরোধী দলের নেতা হয়েও শুধুমাত্র প্রতিহিংসার বশে দেশকে খাটো করতে দ্বিধা করেননি।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নেতা সজিত রায় নন্দী প্রমুখ।


Top