আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


৪০ বছর পর আমরা পরাজিত হবো নাকি?

সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেন জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেছেন, কিসের হামলা ও সংঘাত। এদের গুরু যারা, তারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের পায়ে অস্ত্র রেখে চলে গিয়েছিলো। বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি থাকুক। ১৬ কোটি মানুষ দাঁড়াক। আমি তাদের বলবো সংঘাত থেকে সরে দাঁড়াও। নইলে যেভাবে ১৬ ডিসেম্বরে আত্মসমর্পণ করেছো সেভাবে আত্মসমর্পণ করানো হবে। আর ৪০ বছর পর আমরা পরাজিত হবো নাকি। যুদ্ধাপরাধের বিচার হবে।

বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ৪ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে ‘৭২ এর সংবিধান-প্রেক্ষিত বর্তমান ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


Top