আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বগুড়ায় শিবিরের ধাওয়া, অস্ত্র ফেলে পালালো পুলিশ

 

 

এবার বগুড়ায় শিবিরের ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে জামিলনগর এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবির। এসময় পুলিশ দুই শিবির কর্মীকে আটক করে। মুহূর্তেই শিবির সংগঠিত হয়ে ধাওয়া দিলে আটক দু’জনকে ছেড়ে দিয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ছাত্রশিবির বগুড়া শহার শাখার প্রচার ও আন্দোলন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, “আমরা শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ আমাদের দু’জন কর্মীকে আটক করে। আমরা ধাওয়া করলে পুলিশ অস্ত্র ফেলে পালিয়ে যায়।”

এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহীদ হোসেন বাংলাদেশটাইমস.নেট’কে বলেন, “ঘটনা সত্য। পরে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হবে।”


Top