আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


যাত্রাবাড়ী ও মিরপুরে বাসে আগুন

জামায়াতের ডাকে হরতাল চলাকালে রাজধানীর মীর হাজীরবাগে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা।

সকাল সাড়ে ৮টার দিকে মীর হাজীরবাগে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পিকেটাররা পালিয়ে যায়।

সকাল ৯টা দিকে যাত্রাবাড়ী মোড়ে একটি নাভানা ম্যাক্সিতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

এছাড়া, মিরপুর-১০ নম্বরে সকাল ৮টা ১০ মিনিটে সময় নিয়ন্তুণ পরিবহনের একটি বাসে ভাংচুরের পর আগুন দেয় পিকেটাররা।

একই সময়ে মিরপুরের শাওড়াপাড়ায় ঢাকা পলিটেকনিক্যাল এলাকা ১০-১২ জন পিকেটার ৪টি বাস ভাংচুর করে। তবে পুলিশ কাউকে এখন থেকে গ্রেপ্তার করতে পারেনি।

রাজধানীতে হরতালে নাশকতার আশঙ্কায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামায়াতের ডাকে বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে অর্ধদিবস এবং সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!