
জামায়াতের হরতাল চলাকালে যশোরের মনিরামপুরে শিবিরের হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হরতাল চলাকালে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিবির পুলিশের ওপর হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরও ১০ জন।
এ ঘটনায় ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩