আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


বর্তমান সরকারের আমলে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভবঃ প্রধানমন্ত্রী

undefined

বর্তমান সরকারের আমলে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মাওয়া-জাজিরা অবস্থানে পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এরই মধ্যে এ প্রকল্পের সকল উপাঙ্গ যথা-মূল সেতু, নদী শাসন, সেতুর উভয় প্রান্তের সংযোগ সড়ক এবং ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটিস এর বিস্তারিত ডিজাইন চূড়ান্ত করা হচ্ছে।

চারটি উন্নয়ন সংস্থার সঙ্গে ঋণচুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তাছাড়া ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজও শেষের দিকে।�তিনি আরও বলেন, �বর্তমানে বিশ্বব্যাংকের সঙ্গে অমীমাংসিত বিষয় নিরসনের প্রচেষ্টা অব্যাহত আছে। ২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণ কাজ বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যে শুরু করা সম্ভব হবে।�

নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) মোট ১১৪টি সভা হয়েছে। এসব সভায় গৃহীত হয়েছে এক হাজার ১০টি প্রকল্প।প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় চার লাখ ৩২ হাজার ৩২২ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ২০০৮-০৯ থেকে

২০১২-১৩ অর্থবছর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট এক লাখ ৮৩ হাজার ৪৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ করা এক লাখ ৮৩ হাজার ৪৬০ কোটি টাকার মধ্যে ডিসেম্বর ২০১২ এর মধ্যে এক লাখ ৩২ হাজার ৯৩৫ কোটি টাকার ব্যয় করা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!