
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সময়সূচি পাল্টে গেল। বুধবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল হবে। তবে সন্ধ্যায় ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ জানান, বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামে আধাবেলা (সকাল ছয়টা থেকে দুপুর দুইটা) ও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অনুরোধে এমনটি করা হয়েছে বলে জানান তিনি।
শফিকুল ইসলাম মাসুদ নতুন বার্তা ডটকমকে বলেন, “বিকেল পাঁচটার দিকে আইনজীবী সমিতির চিঠি আমাদের কাছে পৌঁছায়। এরপর নেতারা বিষয়টি নিয়ে আলোচনায় বসেন। সন্ধ্যা ছয়টার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে ঢাকায় আধাবেলা এবং ঢাকার বাইরে সকাল-সন্ধ্যা হরতাল হবে।”
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি অনুষ্ঠান রয়েছে
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩