আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


নতুন ভোটার বেড়েছে প্রায় ৮০ লাখ। বাদ পড়েছে ৬ লাখ, কাল তালিকা প্রকাশ

undefined

 

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, বৃহস্পতিবার ভোটার তালিকার হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুন ভোটার বেড়েছে প্রায় ৮০ লাখ। বাদ পড়েছে ৬ লাখ।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নিয়ম অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা এসময়ের মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুত। দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহ্রত ব্যলট, কালিসহ কিছু সরঞ্জাম  আমাদের কাছে মজুদ আছে, বকিগুলো তফসিল ঘোষণার পর সংগ্রহ করা হবে।”

বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট চলছে এর মধ্যে সুন্দর নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচন কমিশন আইনের মধ্যে থেকে তাদের সকল কাজ করবে। আইন যে দিকে যায় কমিশন সে দিকে যাবে।”

তিনি আরো বলেন, “বাংলাদেশের সব রাজনৈতিক দলই নির্বাচনমুখী। আমরা আসা করছি সব দলই আগামী দশম জাতীয় সংসদের অংশগ্রহণ করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল দলকে অংশ নেয়ার জন্য অনুরোধ করবো।”

তিনি বলেন, “কোনো দলকে ক্ষমতায় আসতে হলে তাকে অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এর কোনো বিকল্প নেই


Top