আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


সালাহউদ্দিন কাদেরের জামিন আবেদন খারিজ

undefined

সংসদে যোগ দেয়ার জন্য করা সালাহউদ্দিন কাদের চৌধুরীর জামিন আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১  বুধবার এ আদেশ দেয়।

শুনানি শেষে বিচারক জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এর কোনো সুযোগ না থাকায় তা খারিজ করা হল।

অন্যদিকে, অভিযুক্ত আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী অসুস্থ থাকায় সাক্ষ্যগ্রহণ আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত মূলতবি করা হয়েছে।

এছাড়া সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল হাজতখানায় অপেক্ষমান গোলাম আযম অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পাঠানো হয়।


Top