আজ || বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


আফগানিস্তানে হামলা :৬ নিহত

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বোমা হামলা চালিয়ে মার্কিন নেতৃত্বাধীন ছয়বিদেশি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান।

তালেবান মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগানিস্তানের ওয়ারদাকপ্রদেশের নার্খ জেলায় ওই ঘটনা ঘটেছে। মার্কিন নেতৃত্বাধীন সেনাদের একটিট্যাংক রাস্তার পাশে তালেবানদের পেতে রাখা বোমায় আঘাত করলে প্রচণ্ডবিস্ফোরণে ছয় বিদেশি সেনা নিহত হয়েছে। বিস্ফোরণে ট্যাংকটি সম্পূর্ণ ধ্বংসহয়ে যায় বলে মুজাহিদ দাবি করেন।স্থানীয় অধিবাসীরাও জানিয়েছেন, একটি বিদেশি ট্যাংক বোমা বিস্ফোরণের শিকারহয়েছে। তারা বলেছেন, বিস্ফোরণের পরপরই হেলিকপ্টারে করে নিহতদের লাশ নিয়েযাওয়া হয়েছে।এখনো মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

আফগানিস্তানে বিদেশি সেনাদের নিহত হওয়ার যে পরিসংখ্যান পশ্চিমা গণমাধ্যমেপ্রকাশিত হয় তার চেয়ে প্রকৃত নিহতের সংখ্যা অনেক বেশি বলে তালেবানরা দাবিকরে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর জনমত বিগড়ে যাওয়ার ভয়ে বিদেশি সেনাদেরনিহত হওয়ার প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয় না বলে তারা অভিযোগ করে থাকে।


Top