আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল       শিক্ষার্থী মুনের অনেক গুণ       গোপালপুরে ডাকবাংলোতে ঝুঁকি নিয়ে অতিথিদের রাত যাপন       গোপালপুরে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতি       গোপালপুরে ঝিনাই সেঁতুতে সংযোগ সড়ক না হওয়ায় নিদারুণ ভোগান্তি       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ    
 


কারিনাকে ছাপিয়ে ক্যাটরিনা

 

কারিনা কাপুরের চেয়ে ইদানীং ক্যাটরিনা কাইফ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছেন বলে বলিউড পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ছে। মুম্বাইয়ের সাম্প্রতিক এক বিয়েতে বিপুল পারিশ্রমিকে অনুষ্ঠান করে সর্বোচ্চ অর্থপ্রাপ্ত অভিনয় শিল্পী হবার সৌভাগ্য লাভ করেছেন তিনি। ক্যাটরিনার বৃহস্পতি তাই এখন তুঙ্গে।

বিয়ে অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট জনৈক সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়- প্রথমে অনুষ্ঠানের জন্যে কারিনা কাপুরকেই মনোনীত করা হয়েছিলো। কিন্তু অনুষ্ঠানে নিমন্ত্রিত ইউরোপ এবং আমেরিকার কয়েকজন অতিথির সনির্বন্ধ অনুরোধে ক্যাটরিনা কাইফকেই শেষ পর্যন্ত পারফর্ম করার জন্যে বাছাই করা হয়।

খবরে আরও প্রকাশ, কারিনার সাথে বিয়ে আয়োজকদের পারিশ্রমিকসহ চূড়ান্ত চুক্তি হয়ে গিয়েছিলো। কিন্তু শেষ মুহূর্তে কারিনাকে বাদ দেয়ায় বিষয়টি তাঁর জন্যে হরিশে বিষাদ হলো। আর এতে বিব্রত কারিনা আয়োজকদের উপর দারুণ ক্ষুব্ধ হয়ে আর কথনও তাদের কোনো অনুষ্ঠানে যোগ না দেবার সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!