আজ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


সুপ্রিমকোর্টে কর্মচারীদের হামলায় সাংবাদিক-পুলিশসহ আহত ৪

সুপ্রিমকোর্টে ঢুকতে বাধা দেয়ায় প্রধান ফটকের সামনে কর্মচারীদের সঙ্গে সাংবাদিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিক ও পুলিশসহ ৪ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে ঢুকতে চাইলে সাংবাদিকদের বাধা দেন কর্মচারীরা। একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা করেন তারা। পরে পুলিশ বাধা দিলে তাদের ওপরও হামলা চালান কর্মচারীরা।

এ ঘটনায় চ্যানেল আইয়ের রিপোর্টার রেজওয়ান কাদেরসহ ৩ সাংবাদিক এবং রমনা থানার সহকারী কমিশনার (এসি) ইমানুল হক আহত হন।

পরে এই হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।

[বাংলাদেশটাইমস.নেট /রঞ্জিত সরকা/ঢাকা]


Top