আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


দুইমন্ত্রীর দুই রকমের কথা

undefined
সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন স্থানে শিবিরের ঝটিকা হামলার ঘটনায় দুইমন্ত্রী দুই রকমের কথা বললেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, গোয়েন্দারা ব্যর্থ। আর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দাবি করলেন, গোয়েন্দারা ব্যর্থ নয়।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীবলেন, “সচিবালয়ের প্রবেশপথে জামায়াত-শিবির যে তাণ্ডব চালিয়েছে তা তাদেরহিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ। এক্ষেত্রে গোয়েন্দাদের কোনো ব্যর্থতা নেই।”এসব ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী  ৪৮ শিবিরকর্মীকে  গ্রেফতার করেছে বলে জানান মন্ত্রী।তিনি বলেন, “এসব হামলা কারীদের দেশের  প্রচলিত আইনে বিচার করা হবে। এ ঘটনার তদন্ত চলছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।”এদিকে, অর্থমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত আহত পুলিশ সদস্যকে দেখতে গিয়েসোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে মন্ত্রী বলেন, “শিবিরের হামলাও ভাঙচুরের ঘটনায় গোয়েন্দা পুলিশ পুরোপুরি ব্যর্থ।এ ধরনের হামলা প্রমাণকরে, গোয়েন্দা তৎপরতা পুরোপুরি ব্যর্থ হয়েছে।সকালে অর্থমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িটিও শিবিরের ভাঙচুরের শিকার হয়।  অর্থমন্ত্রী সেসময় গাড়িবহরে ছিলেন না।

সোমবার সকালে মতিঝিলে ঝটিকা মিছিল বের করে শিবির। এতে বাধা দিলে পুলিশেরসঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে তিন পুলিশসহ বেশ কয়েকজন শিবিরকর্মী আহতহন। এ ঘটনার জের ধরে সচিবালয়ের গেটের সামনে ব্যাপক ভাঙচুর চালায়শিবিরকর্মীরা। তারা তিন সচিবের গাড়ি ভাঙচুর করে।


Top