আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


বিশ্বে বেকারের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে: তৈরি হবে সর্বকালের রেকর্ড

চলতি বছর বিশ্বে বেকারের সংখ্যা সর্বকালের রেকর্ড তৈরি করবে এবং এ সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশংকা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও।

বিশ্বের অর্থনৈতিক মন্দার পাঁচ বছর পরেও বেকারত্বের হার দিন দিন বাড়ছে এবং চলতি বছর বিশ্বে বেকারত্বের সংখ্যা সর্বকালের রেকর্ড তৈরি করবে বলে মনে করছে এ সংস্থা। বিশ্বে কর্মসংস্থান প্রবণতা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ কথা তুলে ধরেছে আইএলও। এ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে বিশ্বে বেকার মানুষের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গত বছর বিশ্বে বেকার মানুষের সংখ্যা ৪০ লাখ বেড়ে ১৯ কোটি ৭০ লাখে দাঁড়ায়।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আইএলও প্রধান গাই রাইডার লন্ডনে বলেন, এ সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, ২০০৭ সালে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার আগে বিশ্বে  যত মানুষ বেকার ছিল এখন রয়েছে তার চেয়ে দুই কোটি ৮০ লাখ বেশি।

গত বছর বেকার সংখ্যার দিক থেকে বিশ্বে সর্বকালের রেকর্ড তৈরি হয়েছিল এবং বিশ্বে বেকারের সংখ্যা বেড়ে ১৯ কোটি ৯০ লাখে পৌঁছেছিল। কিন্তু এ বছর সে রেকর্ডও ভেঙে যাবে বলে জানান গাই রাইডার।

তিনি বলেন, চলতি বছর বেকারের সারিতে যোগ দেবে আরো ৫১ লাখ মানুষ এবং বিশ্বে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০ কোটি ২০ লাখে।

অবশ্য বেকার মানুষের এ সারি প্রতিদিনই লম্বা হতে থাকবে বলে আইএলও আশংকা প্রকাশ করেছে। আইএলও’র হিসাবে ২০১৭ সাল পর্যন্ত বিশ্বে বেকারত্বের হার থাকবে ৬ শতাংশ। আইএলও’র এ হিসাবে বলা হয়েছে, ২০১৪ সালের মধ্যে বিশ্বে বেকারের সংখ্যা আরো ৩০ লাখ বাড়বে এবং ২০১৭ সালে মধ্যে বিশ্বে বেকার মানুষের সংখ্যা  গিয়ে ঠেকবে ২১ কোটি ৬ লাখে।

সব মিলিয়ে বিশ্বে বেকারত্ব পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঘটবে বলে আইএলও’র প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে।


Top
error: Content is protected !!