আজ || শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও অদম্য পাঁচ নারীকে সম্মাননা প্রদান       অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান       গোপালপুরে প্রয়াত অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী স্মৃতি কর্ণার উদ্বোধন       গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে সবজি বীজ বিতরণ       প্রয়াত শিক্ষক অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীর স্মরণ সভা       গোপালপুরে যমুনার চরাঞ্চলে শিশুদের মাঝে পোশাক ও জুতা বিতরণ       গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করলেন মাউশি পরিচালক       চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস       গোপালপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা       “জামালপুর এক্সপ্রেস” দিক পরিবর্তন, একটি জনপ্রিয় ট্রেনের মৃত্যু    
 


বাংলাদেশ সফরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

shushiil kumar shinde

 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে আজ দুদিনের সফরে বাংলাদেশে আসছেন৻ এই সফর চলাকালীন দুই দেশের মধ্যে একটি বন্দী প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা আছে।

বন্দী প্রত্যর্পন ছাড়াও সহজতর ভিসার জন্য অপর আরেকটি চুক্তিও স্বাক্ষরিত হতে পারে

মি. শিন্দের সঙ্গে ঢাকায় সফরে আসছেন ভারতেরে স্বরাষ্ট্রমন্ত্রনণালয় ও পররাষ্ট্র দপ্তরগুলির একটি দল৻

বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, এক দেশের যেসব নাগরিক অন্য দেশের জেলে রয়েছেন এবং যাঁদের বিরুদ্ধে তাঁর নিজের দেশেও অভিযোগ আছে, সেই সব বন্দীদের ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারবে দুটি দেশই৻

আর অন্য যে গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা, সেই সহজতর ভিসা নীতির ফলে ব্যবসায়ী, রোগী আর ছাত্রদের ভিসা পাওয়া অনেক সহজ হবার কথা রয়েছে৻

কলকাতা থেকে সংবাদদাতা অমিতাভ ভট্টশালী জানাচ্ছেন, সহজতর ভিসা চুক্তি হলে ব্যবসায়ীরা ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন, চিকিৎসার প্রয়োজনে যাঁরা অন্যদেশে যাবেন তারা দুবছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন ৻ আর ৬৫ বছরের বেশী বয়সী ও ১২ বছরের কম বয়সীরা অন অ্যারাইভাল ভিসা পাবেন।  [সুত্রঃ বিবিসি]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!