আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গার্মেন্টে আগুনের রহস্য বের করতে বিচার বিভাগীয় তদন্ত চাই বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী রাজধানীর মোহাম্মদপুরের স্মার্ট গার্মেন্টেস অগ্নিকান্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি রবিবার এক বিবৃতিতে বলেন, গত শনিবার স্মার্ট গার্মেন্টে অগ্নিকান্ডের ঘটনায় সংগত কারণেই প্রশ্ন ওঠে অতীতে তাজরিন গার্মেন্টসহ অন্যান্য গার্মেন্টে ভয়াবহ অগ্নিকান্ডের পরও সরকার এবং মালিকপক্ষের হুঁস হয়নি। পোশাক শ্রমিকদের জীবনের মূল্য এতো তুচ্ছ জ্ঞান করলে অদূর ভবিষ্যতে এই শিল্পে বিপর্যয় নেমে আসতে পারে। এর দায়-দায়িত্ব সরকার ও মালিক উভয় পক্ষকেই বহন করতে হবে।

বি. চৌধুরী বলেন, ভবিষ্যতে আগুনের হাত থেকে গরীব পোশাক শ্রমিকদের রক্ষা করতে হলে যেসব পোশাক কারখানায় ৩০০ শ্রমিক কাজ করে সেসব কারখানায় ‘মানসম্মত নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা’ বাধ্যতামূলক করতে হবে। অতীতে দেখা গেছে পোশাক কারখানায় আগুন লাগার পর কে বা কারা শ্রমিকদের বহির্গমনের পথ বন্ধ করে দেয়। এ রহস্য উন্মোচন করা প্রয়োজন। যদিও সরকার এখন পর্যন্ত  রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, আমাদের মেয়েদের যারা হত্যাযজ্ঞের শিকারে পরিণত করছে তাদের চিহ্নিত করার জন্য আমি অগ্নিকান্ডের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং নিহত ও আহত পোশাক শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছি।

 


Top