আজ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি    
 


মোর্চার সভায় নেই শীর্ষসারির নেতারা

মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের আগে আজ কার্শিয়ঙে সভা করবে গোর্খা জনমুক্তি মোর্চা। এর আগে ২০ জানুয়ারি দার্জিলিঙের চকবাজারে মোর্চার সভা হয়েছে। গত ১৬ জানুয়ারি মোর্চা নেতা রোশন গিরি হুঁশিয়ারি দেন, পৃথক তেলেঙ্গানা রাজ্য ঘোষণা করলে, গোর্খাল্যান্ডের দাবিও মানতে হবে। তবে এখনও মোর্চার তরফে আন্দোলনের নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়নি।

জল কোনদিকে গড়ায়, তা দেখেই আন্দোলনের অভিমুখ ঠিক করতে চাইছেন মোর্চা নেতারা। ২৮ জানুয়ারি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। কিন্তু এর আগেই পাহাড় ছাড়ছেন মোর্চার শীর্ষ নেতৃত্ব। দিল্লি যাওয়ার কথা রয়েছে রোশন গিরি সহ বেশ কয়েকজনের। আর তাই আজ কার্শিয়ঙের সভাতেও উপস্থিত থাকছেন না মোর্চার প্রথম সারির কোনও নেতাই।


Top