আজ || মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


ভারত-বাংলাদেশ বন্দীবিনিময় চুক্তি সোমবার

স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ভারত-বাংলাদেশ বন্দীবিনিময় চুক্তি হবে ২৮ জানুয়ারি সোমবার এবং এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বেশী লাভবান হবে।

রবিবার সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের যতো অপরাধী আশ্রয় প্রার্থী হিসাবে ভারতে অবস্থান করছে তার তুলনায় অনেক কম অপরাধী এখন বাংলাদেশে আছে। তাই এই চুক্তিতে আমরাই বেশি লাভবান হবো।

কর্মশালায় পুলিশ সুপার পদমর্যাদার ১০ বাংলাদেশি কর্মকর্তা ছাড়াও ভারতের একজন, মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কার দুজন করে কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

এ সময় মন্ত্রী বলেন, এই কর্মশালা, সার্কভূক্ত দেশগুলোতে সন্ত্রাস দমন, মানব ও মাদক পাচাররোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।


Top
error: Content is protected !!