আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


মেলামাইনের পাত্রে খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি

 মেলামাইনের পাত্রে গরম খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে। গরম খাবারের সঙ্গে সহজেই বিষাক্ত মেলামাইন মিশ্রিত হয় বলে এ সমস্যা সৃষ্টির আশঙ্কা বেড়ে যায়। শুধু তা-ই নয়, দীর্ঘদিন মেলামাইনের পাত্র ব্যবহার করলে কিডনি বিকল হয়। এমনি এ ধরনের খাবার ক্যানসারেরও ঝুঁকি বাড়ায়।

সম্প্রতি তাইওয়ানের গবেষকদের পরিচালিত এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছ। গবেষণা প্রতিবেদনটি জামা ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

তাইওয়ানি গবেষকরা এ গবেষণার জন্য গবেষণায় অংশগ্রহণকারীদের দুই দলে ভাগ করে তাদের গরম নুডুলস স্যুপ খেতে দেন। এসময় এক দলের অংশগ্রহণকারীদের মেলামাইনের পাত্রে খেতে দেয়া হয় এবং অপর দলের অংশগ্রহণকারীদের সিরামিকের পাত্রে স্যুপ খেতে দেয়া হয়।

অংশগ্রহণকারীদের স্যুপ খাওয়ার আগেই একবার তাদের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। এরপর খাওয়ার পরবর্তী ১২ ঘণ্টায় ৬ বার (দুই ঘণ্টা পর পর) আবার তাদের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়।

তিন সপ্তাহ পর, ওই একই ব্যক্তিদের আবার নুডুলস স্যুপ খেতে দেয়া হয় তবে এবার তাদের পাত্র পরিবর্তন করে দেয়া হয়। এবং খাওয়ার পর আবার তাদের মূত্রের নমুনা সংগ্রহ করা হয়।

এতে দেখা যায়, মেলামাইনের পাত্রে স্যুপ খাওয়ার পর ১২ ঘণ্টায় মূত্রে মেলামাইনের মাত্রা অনেক বেড়ে যায়। যারা মেলামাইনের পাত্রে স্যুপ খেয়েছেন তাদের মূত্রে মেলামাইনের মাত্রা ধরা পড়ে ৮ দশমিক ৩৫ মাইক্রোগ্রাম। কিন্তু যখন পাত্র বদল করে সিরামিকের পাত্রে স্যুপ খেয়েছে তখন তাদের মূত্রের মেলামাইনের মাত্রা কমে এক দশমিক তিন মাইক্রোগ্রামে নেমে যায়।

এ গবেষণার প্রধান তাইওয়ানের কাউসিউং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষক চিয়া ফাং উ বলেন, ‘মেলামাইনের পাত্রে গরম খাবার পরিবেশন করা হলে মেলামাইন পাত্র থেকে খাবারের সঙ্গে মিশে যায়। ফলে গরম খাবার কিংবা বেশি অ্যাসিডিক খাবার মেলামাইনের পাত্রে মিশে খাবারকে দূষিত করে যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে মেলামাইনের পাত্র পুরনো গেলে তা আরও ভয়ানক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়।’


Top