আজ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


বাড়ি ছাড়তে বাধ্য হলেন লিন্ডসে লোহান

মাসিক ৮ হাজার ডলার ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত বেভারলি হিলসের বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হলেন হলিউডি প্রবলেম সেলিব্রেটি লিন্ডসে লোহান। খবরটি জানা গেছে ওই একই স্থানে বাড়ির খোঁজ করা এক ব্যক্তির কাছ থেকে। তিনি এ বিষয়ে জানান, আমি বেভারলি হিলসে বাড়ি খুঁজছিলাম। তখন একজন আমাকে একটি বাড়ি দেখান এবং বলেন, এটি অভিনেত্রী লিন্ডসে লোহানের বাড়ি ছিল। তিনি খুব সম্প্রতি বাড়ি ছেড়ে চলে গেছেন। কারণ, তার পক্ষে বাড়ির ভাড়া দেয়া সম্ভব ছিল না।
লিন্ডসের ওই বাড়িটি ব্রাভো সিরিজ ‘মিলিয়ন ডলার ডেকোরেটরস’-এর জন্য ২ লাখ ডলার ব্যয় করে নতুন করে সাজানো হয়েছিল এবং এখনও লিন্ডসের চুক্তির মেয়াদ এক মাস বাকি আছে। ২৬ বছর বয়সী ওই অভিনেত্রী কয়েক মাস নিজের ঘরেই ছিলেন এবং শোটির পরিচালকদের সঙ্গে এ নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছিলেন। মার্চ মাসে তিনি ঘরের আসবাবপত্রও বদলিয়েছিলেন। তবে কাজ শেষ হওয়ার পরপরই লিন্ডসে পরিচালকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এদিকে লিন্ডসের এই অর্থকষ্টের জন্য তার বাবা মাইকেল লোহান দায়ী করেছেন লিন্ডসের মাকেই। তিনি বলেন, লিন্ডসে একে একে সব হারাতে বসেছে। তার ক্যারিয়ারেরও কোন উন্নতি হচ্ছে না। আমি মনে করি হোটেলে এবং নাইট ক্লাবে না গিয়ে মা ও মেয়ের একসঙ্গে রিহ্যাবে যাওয়া উচিত।


Top